ক্যাসিনো ব্যবসায় সফল হবিগঞ্জের রুবেল মিয়া! বিদেশে থেকে ধ্বংস করছে দেশের যুবসমাজ।
ওয়ান এক্স বেট ক্যাসিনো। এই সাইটে বাজিমাত রুবেল মিয়া। দেশের টাকা পাচার হচ্ছে বিদেশে। চলছে দু’দেশের গোয়েন্দা নজরদারী!
বাংলাদেশে অনলাইন ক্যাসিনো ব্যবসা করে মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। বাংলাদেশ সরকার ক্যাসিনো বা জুয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করলে ও খোদ বাংলাদেশী এক যুবক দেশের বাইরে থেকে বাংলাদেশী লোকাল এজেন্টের মাধ্যমে চালাচ্ছে এই অবৈধ ব্যবসা। এতে লোভে পড়ে একদিকে সর্বশান্ত হচ্ছে বাংলাদেশী নাগরিক অন্যদিকে প্রতি মাসে বিপুল পরিমান বাংলাদেশী টাকা পাচার হচ্ছে বিদেশে।
সেই অবৈধ অনলাইন ক্যাসিনোর মালিক হচ্ছেন বাংলাদেশের সিটেল জেলার হবিগঞ্জের উত্তর সুলতানসী গ্রামের মো,রুবেল মিয়া। তিনি মো আব্দুল লতিফ ও মোসাম্মত ঋনা বেগমের সস্তান।
অনুসন্ধান বলছে,মো,রুবেল মিয়া জন্মসুত্রে বাংলাদেশী নাগরিক হলেও কর্মসূত্রে থাকেন সংযুক্ত আরব আমিরাতের আজ-মান শহরে। জানা যায়,আজ-মান শহরে নামে বেনামে প্রায় ১০০ কোটি টাকা সমমূল্যর প্রোফাটি ক্রয় করেন। এছাড়া ও রয়েছে তার মারসেটিস ব্যান্ডের দুটি বিলাশবহুল গাড়ি। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশীদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা যায় তার কোন আয়ের উৎস নেই। এছাড়া ও সে ওয়ান এক্স বেট নামক একটি ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত।
সূত্র জানায়,সংযুক্ত আরব আমিরাত সরকারের গোয়েন্দা সংস্থা ও বাংলাদেশ সরকারের যৌথ তত্তাবধানে তার সম্পত্তি ও আয় নিয়ে অনুসন্ধান করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত গত ১ সপ্তাহ অবস্থান করছেন বাংলাদেশের জেলা শহর চট্টগ্রামে।
