জুলাই ২৭, ২০২৬
শিরোনাম:

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা আসিফ মাহমুদের

১২ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
৪৭ ভিউ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ। ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত এই আসনে লড়ার কথা জানিয়ে তিনি বলেছেন, বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা নয়, জনগণই তার একমাত্র শক্তি।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।

ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে, তা নির্ধারণ করার সুযোগ এসেছে দীর্ঘ ১৭ বছর পর। নতুন বাংলাদেশ বিনির্মাণ স্বপ্নের বাস্তবায়ন কঠিন, তবে অসম্ভব নয়।’

‘যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতি নয়, প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা; নতুন সামাজিক, রাজনৈতিক ও জিওপলিটিক্যাল বন্দোবস্তের বাস্তবায়ন জরুরি’, বলেন তিনি। 

মতিউর রহমান, তারামন বিবি থেকে শুরু করে সাম্প্রতিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, ‘এই লড়াই সহজ নয়। তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগের প্রেরণা নিয়ে আমি এই পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই।’

নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে আসিফ মাহমুদ বলেন, ‘বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ—কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা ও সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি।’

নিজেকে কেবল সংসদ সদস্য পদপ্রার্থী নয়, বরং ‘গণভোটের প্রার্থী’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যেই সুযোগ এসেছে, তা বাস্তবায়নে গণভোটে “হ্যাঁ” ভোট দিন।’

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গতকাল। তার আগের দিন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। পদত্যাগের পর আসিফ ও মাহফুজ কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল।

আরো পড়ুন

বাঁশখালীতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়া রামানন্দপুরী মহারাজ! দিলেন শুকনো খাবার ও মহাপ্রসাদ।

কর্ণফুলিতে কঠোর অবস্থানে টি আই আবু সাঈদ বাকের-বন্ধ টোকেন বাণিজ্য

চট্টগ্রামে কিং বদন্তির স্বরণে অনুষ্টিত হলো সংগীত সন্ধ্যা।

চা’র থানার জমিদার অলি! লোক সাহিত্যের রঘু ডাকাতের কার্বন কপি!

প্রতিজ্ঞা সঙ্গীত একাডেমী’র যত আয়োজন!

জনপ্রিয় খেলোয়াড় কোটা থেকে বঞ্চিত ইমাম- মাতৃছায়া ক্লাবে গড়ে উঠবে খেলোয়াড়