স্বপ্নের ক্যারিয়ারের শিক্ষার্থী’দের সহযোগী ইন্টারন্যাশনাল আমেরিকান একাডেমি!
নিজস্ব প্রতিবেদক:
বিদেশ শিক্ষার স্বপ্ন আর স্বপ্ন নয়। এবার হাতের মুঠোয়। স্পোকেন ইংলিশ,আই এল টি এস, ও ষ্ট্যান্ডি এবোর্ড নিয়ে শিক্ষার্থীদের বিদেশে পড়াশুনার স্বপ্ন পুরন করতে আধুনিক ধারায় যাত্রা শুরু করলো ইন্টারন্যাশেনাল এমেরিকান একাডেমি।
চট্টগ্রামের প্রাণকেন্দ্র পাঁচলাইশ থানার জিইসি মোরস্থ এরিয়াল লিজেন্ডের ৯ম তলায় আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো ইন্টারন্যাশেনাল এমেরিকান একাডেমি।
আগামী পহেলা ফেব্রুয়ারী থেকে আনুষ্ঠানিক ভাবে ক্লাস শুরু হবে।
কেক কাটার মধ্য দিয়ে অনুষ্টানের শুভ সুচনা করেন আগত অতিথিরা।
উদ্ভোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন,দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুর আকবরী,দৈনিক আলোকিত চট্টগ্রাম পত্রিকার নির্বাহি সম্পাদক বিশ্বজিৎ বণিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও নাজিম উদ্দিন শ্যামল। ও আর নিজাম আবাসিকের মালিক সমিতির সাধারন সম্পাদক শাহীন দিল নেওয়াজ খান সোহেল,লেখক ও সাংবাদিক শামসুন হক।
চট্টগ্রাম সরকারী সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক এম হোসাইন উল আবেদিন, চট্টগ্রামের স্বাধীন বাংলার প্রথম দৈনিক আজাদী পত্রিকার ফিচার সম্পাদক প্রদীপ দেওয়ানজী। ও প্রতিষ্টানের মিডিয়া কনসান্টেন্ট দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের ষ্টাফ রিপোর্টার রানা নাহা।
ইন্টারন্যাশেনাল এমেরিকান একাডেমির প্রতিষ্ঠানের কর্ণধার আমির মো,নিজাম উদ্দিন বলেন,মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার কথা চিন্তা করে আধুনিক ধ্যান ধারনা নিয়ে যাত্রা শুরু করেছে এই প্রতিষ্ঠান। আশা করি,মানসম্মত শিক্ষক দিয়ে সর্বোচ্চ জ্ঞান দান করা হবে।
