ক্ষমতা-ধর! ডিবি-পুলিশ পরিচয়ে চাঁদাবাজী- অভিযোগে ও নেই গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক :
ডিবির ক্যাশিয়ার ও হালিশহর থানা পুলিশের সোর্স পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছে আজগর নামের এক যুবক। হালিশহরের ফুটপাত দখল, মাদক,দেহ বাণিজ্য,চোরাই তেলের দোকানে ডিবির ক্যাশিয়ার পরিচয়ে চাঁদা তুলে এই আজগর।
কখনো কখনো হালিশহর থানার সোর্স পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জিন্মি করে হাতিয়ে নেন টাকা।
অভিযোগ রয়েছে,থানার কিছু অসাধু পুলিশ কর্মকর্তার আশ্রয় প্রশ্রয়ে বেশ বেপরোয়া এই আজগর।0 1897-974066
0 1813-977403 এই দুই নাম্বার ব্যবহার করে সকল অপকর্ম করে থাকে।
হালিশহর থানাধীন ছোটপুল এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে আজগর, মুনসুর ও রুবেল নামে তিন ব্যক্তির বিরুদ্ধে। একইসঙ্গে তাদের সঙ্গে হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদের ঘনিষ্ঠতার অভিযোগও করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।
অভিযোগকারীদের দাবি, ছোটপুল এলাকায় দীর্ঘদিন ধরে আজগর, মুনসুর ও রুবেল মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তারা বিভিন্ন অপকর্মের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করে রেখেছেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, আজগর নিজেকে হালিশহর থানার একজন সেকেন্ড অফিসারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দেন। অন্যদিকে রুবেল নিজেকে হালিশহর থানার এসআই জাহিদের কাছের লোক হিসেবে বিভিন্ন জায়গায় পরিচয় দেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া তারা নিজেদেরকে বিভিন্ন স্থানে বিট সভাপতি পরিচয় দিয়ে ছোটপুল এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা করে আদায় করেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
অভিযোগকারীদের আরও দাবি, কোনো মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হলে তাকে ছাড়িয়ে আনার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া হয়। কখনো কখনো বিট মিটিংয়ের কথা বলেও ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ উঠেছে রুবেলের বিরুদ্ধে।
