জনপ্রিয় খেলোয়াড় কোটা থেকে বঞ্চিত ইমাম- মাতৃছায়া ক্লাবে গড়ে উঠবে খেলোয়াড়
নিজস্ব প্রতিবেদক:
বাল্য কাল থেকেই ফুটবলের প্রতি ছিল অগাদ ভালবাসা। সেই জোড়েই ছোটবেলা থেকেই ফুটবলের হাতেঘড়ি হয় তার। গ্রামের মাঠে ফুটবল খেলে মাতিয়ে রাখতেন দর্শকদের সেই শিশুকাল থেকে। যতন তার যুবক বয়স,শুরু হয় ফুটবলের অগ্নি পরিক্ষা৷ খেলা শুরু করেন বিভিন্ন টুনামেন্টে। জেলা পর্যায়ে ও ফুটবল খেলে বেশ প্রশংশীত হয়েছেন। পেয়েছেন সনদ পত্র ও।
বলছিলাম চট্টগ্রামের মিরসরাইয়ে মিঠানালা গ্রামের ভুঁইয়া বাড়ির খেলোয়াড় মো,ইমাম হোসেনের কথা।
ছোট বেলার ফূটবলের নেশা তাকে নিয়ে গেছে বহুদুর। আমন্ত্রণ পেয়েছেন চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। অর্জনের ঝুলিতে পেয়েছেন সনদ সার্টিফিকেট।
১৯৮৬ সালে চট্টগ্রাম মেট্টোপলিটন কিশোর ফুটবল টুনামেন্টে অংশগ্রহণ করেন তিনি। খেলা শেষে পুরষ্কারের পাশাপাশি পেয়েছেন সার্টিফিকেট। এছাড়া ও চট্টগ্রামের বিভিন্ন টুনামেন্টে খেলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।
জানতে চাইলে এক সময়ের জনপ্রিয় ফুটবল খেলোয়াড় মো,ইমাম হোসেন বলেন, আমি ১৯৮৬ সালে চট্টগ্রাম মেট্টোপলিটন কিশোর ফুটবল টুনামেন্টে খেলেছি। প্রশংসা পত্র ও পেয়েছি। কিন্তু খেলোয়াড় হিসেবে আমি মাসিক ভিত্তিতে সরকারি ভাবে কোটা পাই। কিন্তু আমি তা পাচ্ছি না। আমি বাংলাদেশ সরকার ও ফুটবল ফেডারেশনের প্রতি অনুরোধ জানাই,আমার কোটা আমাকে দেওয়ার জন্য।
তিনি আরো বলেন,খেলোয়াড়ের কোটা পেলে আমি আমার মিরসরাই এলাকায় একটি মাতৃছায়া নামক একটি ফুটবল ক্লাব করবো। সেই ক্লাবে অসহায় দুস্থ শিশুদের খেলা শিখিয়ে আন্তজার্তিক ভাবে খেলার জন্য আমি খেলোয়াড় তৈরি করবো।
