মে ৩০, ২০২৬

প্রতিজ্ঞা সঙ্গীত একাডেমী’র যত আয়োজন!

১৪ মে, ২০২৬, ৬:২৭ পূর্বাহ্ন
৩,৫৩৩ ভিউ
৯৮ শেয়ার

বন্দরনগরী চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘প্রতিজ্ঞা সঙ্গীত একাডেমী’ আয়োজিত সিজন-৪-এর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬। মঙ্গলবার (১২ মে) বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই আয়োজনে গুণীজনদের মিলনমেলা আর শিক্ষার্থীদের সুরের মূর্ছনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক ও বিশিষ্ট সাহিত্যিক রাশেদ রউফ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এবং সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় প্রতিজ্ঞা সঙ্গীত একাডেমীর এই পথচলা প্রশংসনীয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শাস্ত্রীয় ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সঙ্গীত পরিচালক কাজল মজুমদার। তিনি বলেন, “সাংস্কৃতিক জাগরণই পারে সমাজ থেকে অন্ধকার দূর করতে। ছোটদের মাঝে এই সুরের বীজ বুনে দেওয়া আমাদের দায়িত্ব।”

বিশিষ্ট অনুবাদক ও সাহিত্যিক কবি খুরশীদ আনোয়ার প্রধান বক্তা হিসেবে তাঁর বক্তব্যে সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজনের আমেজ বাড়িয়ে দেন , চ্যানেল আর.এ টেলিভিশনের সিইও শিল্পী শেখ রায়হান আনোয়ার, ফুটন্ত কিশোর সঙ্ঘের প্রতিষ্ঠাতা মো: সাদ্দাম হোসেন এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের শিশু-কিশোর বিষয়ক সম্পাদক সমদত্ত বড়ুয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিজ্ঞা সঙ্গীত একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক তপন চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি ও লেখিকা লুনা দাশগুপ্তা।

পুরস্কার বিতরণী পর্বে সিজন-৪-এর চ্যাম্পিয়ন এবং সাধারণ গ্রুপের বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও একাডেমীর একনিষ্ঠ শিক্ষকবৃন্দ, কার্যকরী সদস্য এবং সহযোগিতার জন্য অভিভাবকদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সাংস্কৃতিক পর্বে একাডেমীর শিক্ষক ও শিক্ষার্থীদের মনোজ্ঞ পরিবেশনা দর্শকসারিতে ব্যাপক করতালির জন্ম দেয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিল— আফরিন সুলতানা, মিথিলা, পুষ্পা, আরাধ্যা, পূজা, পুষ্পিতা, সৃজিতা, পূর্ণা, মৃন্ময়ী, সপ্তর্ষী, পূর্ণতা, মায়া, তপশ্রী, সুপর্ণা, কুশল, আবির, রিমি, অংকিতা, ঋতু, ঐন্দ্রিলা, অদিতি, রিয়া, পূর্ণিমা, কৌশিক, সুস্মিতা, প্রারম্ভিক, লাবণ্য, অধরা, জয়ী, অনুরাগ, অন্তু, বিরাট, আপন, রিজু, অদ্রিতা, সামী, সমৃদ্ধি, সম্পুর্ণা, প্রান্তিকা, টিউলিপ, মলি, আদিত্য, শুভ্রা, অর্পিতা, উষ্মী, অর্পিতা, অষ্টমী, সুহিতা, অন্তিকা, রিতু, বিপ্রাশ্রী, দ্বীপ ও সায়ন্তিকা।

সঙ্গীত পরিচালনায় ছিলেন তপন চক্রবর্তী ও মায়াবী শ্যাম এবং নৃত্য পরিচালনায় ছিলেন মাধবী রানী দেবী। সার্বিক সহযোগিতায় ছিল চ্যানেল আর.এ টেলিভিশন। অনুষ্ঠানের সভাপতি তপন চক্রবর্তী উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সুন্দর এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।

আরো পড়ুন

দালালের আস্তানায় বি আর টির এর হানা! দুই দালাল শ্রী- ঘরে

ক্যাসিনো ব্যবসায় সফল হবিগঞ্জের রুবেল মিয়া! বিদেশে থেকে ধ্বংস করছে দেশের যুবসমাজ।

জনপ্রিয় খেলোয়াড় কোটা থেকে বঞ্চিত ইমাম- মাতৃছায়া ক্লাবে গড়ে উঠবে খেলোয়াড়

যানবাহনের উপর আসছে নিষেধাজ্ঞা!

জুতায় ইয়াবা আনতে ধরা স্বামী স্ত্রী।

জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে ধানের শীষে ভোট দিন- মোশাররফ হোসেন দীপ্তি।