বাঁশখালীতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়া রামানন্দপুরী মহারাজ! দিলেন শুকনো খাবার ও মহাপ্রসাদ।
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ থেকে উপাধ্যক্ষ শ্রীমৎ স্বামী রামানন্দ পুরী মহারাজ বাঁশখালির বন্যা দূর্গত এলাকা পরিদর্শনে পাশাপাশি মহাপ্রসাদ ও শুকনো খাবার বিতরন করেছেন।
১১ জুলাই শনিবার সকালে শেখের খীল পুইছড়ি বাদালিয়া এই তিনটি গ্রামে এই কার্যক্রম অনুষ্টিত হয়।
উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। মানুষের মাঝে মহাপ্রসাদ ও শুকনা খাবার বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্রহ্মচারী প্রকাশ চৈতন্য,অধ্যাপক বাবুল কান্তি দেব,অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ থেকে উপাধ্যক্ষ শ্রীমৎ স্বামী রামানন্দ পুরী মহারাজ মঠের বিদ্যার্থী, ভক্তবৃন্দ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
