অক্টোবর ২৬, ২০২৬
শিরোনাম:

শহীদ কারাগারে- ক্যাশিয়ার আজগর বুক ফুলিয়ে ঘুরে!

২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
৯ ভিউ

নিজস্ব প্রতিবেদক:

হালিশহরের বড়পুলে ফুটপাতে চাঁদাবাজীর অভিযোগে গ্রেফতার করা হয়েছে শহীদ নামের এক ব্যাক্তিকে।

তবে,কথিত ডিবির ক্যাশিয়ার ও হালিশহর থানা পুলিশের কথিত সোর্স মো,আজগর ওরফে ডিবির ক্যাশিয়ার আজগর এখনো ধরা ছোঁয়ার বাইরে।

গত ২৭ শে সেপ্টেম্বর দুপুরে অভিযোগ দায়েরের পর চাঁদাবাজীর মামলায় তাকে গ্রেফতার করা হয়।

তথ্য সূত্র বলছে,আজগর হালিশহর থানা এলাকায় প্রকাশ্য বুক ফুলিয়ে চলাফেরা করছে খোদ থানার আশেপাশেই।

এদিকে, হালিশহর থানার ওসি জয়নাল আবেদিন মন্ডল বলছেন,তাকে যেকোন মূল্যই গ্রেফতার করা হবে। একে কোন সন্দেহ নেই।

সুত্র বলছে,আজগরকে গ্রেফতারের বিষয়ে গোপনে আজগরকে সতর্ক করছেন থানার কিছু অসাদু পুলিশ সদস্য।

সিএমপির ডিবি পুলিশের পশ্চিম বিভাগের উপ- পুলিশ কমিশনার কাজী আব্দুর রহিম ,ডিবির পরিচয়ে অপকর্মের হোতা আজগরকে গ্রেফতারের বিষয় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সিএমপির পুলিশ কমিশনার মো,শওকত আলী বলেন,এসব অপরাধীদেরকে অবশ্যই গ্রেফতার করা আইনের আওতায় আনা হবে।

আরো পড়ুন

কালো রঙের শপিং ব্যাগে থানার অস্ত্র! উদ্ধার করলো এস আই মোবিনুল

সিএমপি’র দুই থানায় ওসি রদবদল

ডিবির কথিত ক্যাশিয়ার আজগর ডিবির কব্জায়

শহীদ কারাগারে- ক্যাশিয়ার আজগর বুক ফুলিয়ে ঘুরে!

ক্ষমতা-ধর! ডিবি-পুলিশ পরিচয়ে চাঁদাবাজী- অভিযোগে ও নেই গ্রেফতার।

১শ বস্তা সার গিলে খেল পতেঙ্গা থানার এসআই!